শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন । 

আজ বুধবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় চীফ হুইপ নুরুল ইসলামের এ সংক্রান্ত একটি দাবির প্রেক্ষিতে সংসদ নেতা এ প্রতিশ্রুতি দেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর শেষ হওয়ার পরপরই ফ্লোর নিয়ে চীফ হুইপ নুরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সার সরবরাহের যে ডিলার নিয়োগ করা হয়েছে তারা এখনো বহাল তবিয়াতে রয়েছে। ওই ডিলাররা সার উত্তোলন করছেন না।

তারা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। সংসদের পক্ষ থেকে আমি সংসদ নেতা প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো সেই ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের। যাতে ফ্যাসিস্টরা বিড়াড়িত হয়। কৃষকরা ন্যয্যমূল্যে সার পায়। চিফ হুইপের এই বক্তব্যের সময় সকল সংসদ সদস্য টেবিলে চাপড়িয়ে সমর্থন জানান।

জবাবে প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান বলেন, পুরো সংসদ বিষয়টিতে স্বাগত জানিয়েছে। এ ব্যাপারে পুরো সংসদের সন্মতি থাকলে সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।নতুন ডিলার নিয়োগের ব্যবস্থা নিবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়