শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুজন সংসদ সদস্য (এমপি) শপথ গ্রহণ কাল রোববার। ১১ এপ্রিল শনিবার সংসদ সচিবালয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

তারা হলেন, বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল বিপুল।

১২ এপ্রিল রোববার জাতীয় সংসদ ভবনে বেলা ১২টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ বাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্র জানা যায়, স্পিকারের কাছে শপথ নেওয়ার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়