শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধানমন্ত্রীর যে বিশেষ বার্তা পৌঁছালো আমিরাতের প্রেসিডেন্টের কাছে

প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন। দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা এই কূটনৈতিক উদ্যোগের মূল লক্ষ্য।

বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর বৈদেশিক উপদেষ্টা হুমায়ুন কবির বার্তাটি আনুষ্ঠানিকভাবে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানকে হস্তান্তর করেন। সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে।

লিখিত বার্তায় প্রধানমন্ত্রীর কাছে দুই দেশের পারস্পরিক স্বার্থ, ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠকে বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন। আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশকে ‘ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে বলেন, দুই দেশের জনগণের স্বার্থ রক্ষায় সহযোগিতা অব্যাহত থাকবে।

উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা, যার মধ্যে উভয় দেশের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের আবুধাবি দূত তারেক আহমেদ উল্লেখযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়