শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৯:০৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক

নতুন অধিবেশন ঘিরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জাতীয় সংসদে। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ দুটি বৈঠক। এতে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৮ মার্চ) দিনের সূচনা হবে সংসদীয় কমিটির প্রথম বৈঠকের মাধ্যমে। বেলা ১১টায় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে (লেভেল-২) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন সংসদের অধীনে এটি প্রথম কমিটি বৈঠক হওয়ায় এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা আসতে পারে।

একই দিনে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে সরকার-দলীয় সংসদ সদস্যদের পৃথক বৈঠক। সংসদ ভবনের সরকার-দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকগুলো সংসদের নিয়মিত কার্যক্রম শুরু করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। এরপর থেকে সংসদের কার্যক্রম নিয়মিতভাবে এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়