শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আজকে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ফ্যাসিস্টদের যাতাকলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই-সংগ্রাম করেছে।

তিনি বলেন, প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, প্রায় ১৭০০ নেতাকর্মী গুম হয়েছে। সব নিপীড়ন-নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ লড়াই চালিয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৫ বছর ধরে নির্বাসিত থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। এখন নির্বাচন থেকে শুরু করে সরকার গঠনের পর তিনি তার সম্পূর্ণ নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। মানুষকে সংগঠিত করছেন এবং মাত্র একমাসের মধ্যেই তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।

তিনি বলেন, আমরা জানি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মওকুফ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদ্রী—তাদের যে ভাতা দেওয়া হচ্ছে, সেটা একটা নতুন কার্যক্রম শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, আমরা তারেক রহমানের প্রতি দেশের মানুষ আশাবাদী, আস্থাশীল। তার নেতৃত্বে অবশ্যই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ হবে—এই বিশ্বাস আমাদের সবার আছে। 

মির্জা ফখরুল বলেন, আজকে স্মরণ করতে চাই- বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী খালেদা জিয়াকে। যিনি সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার জীবনের শেষদিন পর্যন্ত এদেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়