শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৯:২৬ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট ফি পুনর্নির্ধারণ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হারের উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে এই সমন্বয় করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) থেকে এই নতুন ফি কার্যকর হবে।

 শুক্রবার (১৬ জানুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্যাটাগরি অনুযায়ী ই-পাসপোর্টের নতুন ফি তালিকা

বিগত ৬ মাসের গড় বিনিময় হার এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের ১০ শতাংশ সারচার্জসহ সংশোধিত ফি নিচে তুলে ধরা হলো:

সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরি

৪৮ পাতা (৫ বছর মেয়াদি): ১৪০ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ১৬৪ রিঙ্গিত।
৪৮ পাতা (১০ বছর মেয়াদি): ২৩৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ২৭৩ রিঙ্গিত।
৬৪ পাতা (৫ বছর মেয়াদি): ৬৯৫ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৮১৭ রিঙ্গিত।
৬৪ পাতা (১০ বছর মেয়াদি): ৮১০ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৯৫৩ রিঙ্গিত।

অন্যান্য ভিসা ক্যাটাগরি (পেশাজীবী ও অন্যান্য):

৪৮ পাতা (৫ বছর মেয়াদি): ৪৬৫ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৫৪৫ রিঙ্গিত।
৪৮ পাতা (১০ বছর মেয়াদি): ৫৮০ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৬৮১ রিঙ্গিত।
৬৪ পাতা (৫ বছর মেয়াদি): ৬৯৫ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৮১৭ রিঙ্গিত।
৬৪ পাতা (১০ বছর মেয়াদি): ৮১০ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৯৫৩ রিঙ্গিত।

ইএসকেএল সার্ভিস চার্জ

আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ, ইন্টারভিউ, বায়ো-এনরোলমেন্ট, স্ক্যানিং এবং পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার জন্য সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ রিঙ্গিত এবং অন্যান্য আবেদনকারীদের ৬০ রিঙ্গিত প্রদান করতে হবে।

হাইকমিশন জানিয়েছে, ডলারের বিপরীতে রিঙ্গিতের মান কমে যাওয়ায় সরকারি ফি এবং কল্যাণ তহবিলের সারচার্জ সমন্বয় করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রবাসীদের নির্ধারিত তারিখের পর থেকে নতুন হারে ফি পরিশোধ করে সেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়