শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০২:৫৫ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর

মনিরুল ইসলাম : মশক নিধনে ঢাকার দুই সিটিকে আরও তৎপর হওয়ার নির্দেশ  দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার সকালে সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ এবং ঢাকার দুই সিটি প্রশাসকের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বর্জ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার, তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কি না তা দেখার  প্রধানমন্ত্রী সেই নির্দেশনাও দিয়েছেন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনারর জন্য যারা কাজ করেন, তাদের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস দিয়েছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় যেসব যন্ত্রপাতি দরকার, তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কি না, সেই নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা অটোমেশন-পরিবহনব্যবস্থার উন্নয়নে ইলেকট্রনিক থ্রি হুইলারে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিবহনযন্ত্র আমদানির চেয়ে দেশে তৈরির কথা বলেছেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়