শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ‌ জানিয়েছে । ভারত সেই অনুরোধ বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশের অনুরোধ সম্বলিত চিঠি আমরা পেয়েছি। ভারত বাংলাদেশের অনুরোধ বিবেচনা করছে। সেইসঙ্গে জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে জননেন্দ্রীক ও উন্নয়নমুখী দৃষ্টিকোণ থেকে নুমালিগড় শোধনাগার থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করছে। ২০১৭ সালের চুক্তির অধীনে এই সরবরাহ চালু রয়েছে।

জয়সোয়াল আরও জানান, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই ধরনের অনুরোধ জানিয়েছে। তবে ভারতের প্রয়োজন এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি–সংকট তীব্র হবে গোটা বিশ্বে। ইতিমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার যাতায়াত বন্ধ করে দিয়েছে ইরান। তেল উৎপাদন কারী দেশগুলি অনিশ্চয়তার কারণে উৎপাদন কমিয়ে দিয়েছে। এই আবহে বাংলাদেশ সরকার ভারতকে অতিরিক্ত ডিজেল পাঠানোর অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয় বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন দেশে প্রতিবেশী দেশগুলির আটকে থাকা নাগরিকদের উদ্ধার করা কিংবা জ্বালানি সরবরাহের জন্য বাংলাদেশ বা অন্যরা ভারতকে অনুরোধ জানিয়েছে কি না। এর জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোতে বড় আকারে পরিশোধিত পেট্রো পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহ করার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধ বিবেচনা করে দেখা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়