শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১২:১৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনায় দূতাবাস খুলবে বাংলাদেশ

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় দূতাবাস খুলতে যাচ্ছে বাংলাদেশ সরকার। বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্জেন্টিনায় বাংলাদেশ দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, আর্জেন্টিনার বাইরে বাংলাদেশই দেশটির জাতীয় ফুটবল দলের অন্যতম বড় সমর্থক এবং আর্জেন্টিনায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণে সরকার কাজ করবে বলেও জানান তিনি।

খলিলুর রহমান বলেন, আগামী দিনে কৃষি, জ্বালানি ও তৈরি পোশাক খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে উভয় দেশের জন্য পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত নতুন নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রীও দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত ও গভীর করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ রপ্তানি ও আমদানির বৈচিত্র্য বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, কৃষিতে প্রযুক্তিগত সহযোগিতা জোরদার, ফুটবল–সংক্রান্ত বিদ্যমান সমঝোতা স্মারকের বাস্তবায়ন এবং জ্বালানি বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস পুনরায় চালু এবং বুয়েনস আইরেসে বাংলাদেশ দূতাবাস চালুর বিষয়ে আর্জেন্টিনার সম্মতির প্রশংসা করেন। দ্রুত সময়ের মধ্যে বুয়েনস আইরেসে আবাসিক মিশন চালুর বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় আর্জেন্টিনার সমর্থন কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়