শিরোনাম
◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতা বাড়ল প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার

প্রধানমন্ত্রীর দুই প্রভাবশালী রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে বড় পরিবর্তন এনেছে সরকার। বর্তমান রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি তারা এখন থেকে নির্দিষ্ট দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার ভূমিকাও পালন করবেন।

বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
 
অন্যদিকে, অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদকে তার বর্তমান পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেছে সরকার।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এই নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এদিন সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুনির্দিষ্ট করতে মন্ত্রিসভার আটজন প্রতিমন্ত্রীর দফতরও পুনর্বণ্টন করা হয়েছে।

নতুন এই বিন্যাসে মো. শরিফুল আলমকে বস্ত্র ও পাট, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ, এবং হাবিবুর রশিদকে রেলপথ ও সড়ক পরিবহন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। 
এ ছাড়া মো. রাজিব আহসান নৌপরিবহন ও সেতু বিভাগ, মো. জোনায়েদ সাকি পরিকল্পনা মন্ত্রণালয়, ফারজানা শারমীন সমাজকল্যাণ, মো. নুরুল হক প্রবাসী কল্যাণ এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একক দায়িত্ব দেয়া হয়েছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়