শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট 

মনিরুল ইসলাম : জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে  করেন। 

আজ রোববার  ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। এসময় তিনি এই আশা প্রকাশ করেন

সাক্ষাৎকালে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

পাকিস্তানি হাইকমিশনার বলেন, গত বছরের তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় সক্রিয়ভাবে নতুন বিনিয়োগের সুযোগগুলো সন্ধান করছে।

তিনি সাংস্কৃতিক বিনিময়ের উল্লেখযোগ্য বৃদ্ধি তুলে ধরে বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রবল আগ্রহ দেখিয়েছে।

হায়দার আরও বলেন, পাকিস্তানে লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য শীর্ষস্থানীয় হাসপাতালে যাতায়াত করা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তান প্রতিস্থাপন সম্পর্কিত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও অ্যাকাডেমিক সুযোগ দিতে প্রস্তুত।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান মিথস্ক্রিয়াকে স্বাগত জানান এবং সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সফর বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও জনগণের মধ্যে বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

প্রফেসর ইউনূস বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আশা প্রকাশ করেন—হাইকমিশনার হায়দারের মেয়াদকালে উভয় দেশই বিনিয়োগ ও যৌথ উদ্যোগের ব্যবসার জন্য নতুন পথ অন্বেষণ করবে।

সভায় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়