শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব

সম্প্রতি বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা বাউলদের ওপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দেন বলে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের জানান প্রেস সচিব।

এ সময় বৈঠকে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রেস সচিব বলেন, ‘যে রোহিঙ্গা সংকট একসময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গুরুত্ব হারিয়েছিল, তা এখন আবার সামনে আনা হয়েছে।’

সমাধানের বদলে শেখ হাসিনা নিজেকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে উপস্থাপনে বেশি মনোযোগ দিয়েছেন বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, ‘এতে বাস্তব কাজ হয়নি।

বরং ইমেজ বিক্রির চেষ্টায় আসল সংকট আন্তর্জাতিক মহলের নজর থেকে সরে গেছে।’

প্রেস সচিব আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্মেলন এবং সরাসরি বৈশ্বিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে আবারও আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে স্থাপন করেছে।’

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর বিষয়ে চিফ অ্যাডভাইজার ঈদের সময় সম্ভাবনার কথা বললেও এসব কূটনৈতিক প্রক্রিয়ায় সময় লাগে। তিনি বলেন, ‘আজই ফল পাবেন না।

তবে প্রচেষ্টা অব্যাহত আছে, আর আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি হবে।’

দেশজুড়ে ভবন নিরাপত্তা ও তদারকি দুর্বলতার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘যেভাবে অননুমোদিত স্থাপনা ধরা পড়ছে, তাতে বোঝা যায় কতটা দুর্বল ছিল তদারকি ব্যবস্থা। চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন, অনুমোদন ছাড়া দেশের কোথাও কোনো বাড়ি বা ভবন নির্মাণ করা যাবে না।’

সব সিটি করপোরেশনেই অনুমোদন প্রক্রিয়া ও নিয়মকানুন শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানান প্রেস সচিব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়