শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৩:১২ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্প মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে সরকার: পরিবেশ উপদেষ্টা

ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

রিজওয়ানা হাসান বলেন, শুক্রবারের ভূমিকম্প সর্বোচ্চ সতর্কতা সংকেত। এরপর আর বসে থাকার সুযোগ নেই। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেগুলোর দায়িত্ব নিতে হবে সরকারকে। ঝুঁকি মোকাবিলায় কোনো ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন,  মেট্রো স্টেশন বা বাণিজ্যিক স্থাপনার জন্য উন্মুক্ত স্থান ও সবুজ অঞ্চল নষ্ট করা উচিত নয়।

পুরান ঢাকায় রাসায়নিক গুদাম স্থানান্তরসহ শহরের সবুজায়ন উদ্যোগে কমিউনিটির অংশগ্রহণকে গুরুত্ব দেন। তিনি উন্মুক্ত পার্ক ও সবুজ এলাকা বৃদ্ধির সম্ভাবনায় আশাবাদী হলেও অপ্রয়োজনীয় বাজার নির্মাণের বিষয়ে সতর্ক থাকার কথা বলেন।

এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জানিয়েছেন ভূমিকম্পে ঢাকায় প্রায় তিনশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবন পরীক্ষা নীরিক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, ভবিষ্যতে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ বাধ্যতামূলক করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়