শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে আহতদের বেশিরভাগেরই ‘প্যানিক অ্যাটাক’ হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে বলে ধারণা তার।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা কিছুটা বেশি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে।
  
তিনি জানান, ভূমিকম্পের সময় গুরুতর আহত কয়েকজনকে নরসিংদী থেকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত আরেকজনের চিকিৎসা চলছে। আহতদের বেশিরভাগেরই ‘প্যানিক অ্যাটাক’ হয়েছে।
 
আহতদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় সে বিষয়ে সরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান নূরজাহান বেগম।
  
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন বহু মানুষ। হেলে পড়েছে কয়েকটি ভবন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়