শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৪:৫৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবদের আত্মরক্ষা প্রশিক্ষণে সরকারের ২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ইউএনবি: দেশের তরুণদের আত্মরক্ষার কৌশল শেখাতে ২৭ কোটি ৮২ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। 'যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ' শীর্ষক তিন বছর মেয়াদি এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প মূল্যায়ন কমিটির পর্যালোচনার পর গত ১৩ অক্টোবর প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই প্রকল্পটি ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এর সম্পূর্ণ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার।

প্রকল্পের আওতায় মোট ৮ হাজার ৮৫০ জন তরুণ-তরুণীকে মৌলিক আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৮ হাজার ২৫০ জন তরুণ এবং ৬০০ জন তরুণী থাকবেন। সাভারের বিকেএসপির প্রধান কেন্দ্রসহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটের আঞ্চলিক কেন্দ্রগুলোতে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অংশগ্রহণকারীরা ঢাকা বা দিনাজপুর কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এর মাধ্যমে দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীরা প্রশিক্ষণের আওতায় আসবে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম, উপকরণ ও অংশগ্রহণকারীদের সহায়তার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬ কোটি ৫১ লাখ টাকা। ক্রীড়া ও প্রশিক্ষণ সরঞ্জাম কেনার জন্য ব্যয় হবে ৭ কোটি ৮ লাখ টাকা এবং আসবাবপত্রের জন্য বরাদ্দ ২ কোটি ১৭ লাখ টাকা। এ ছাড়া ডরমিটরি সংস্কারের জন্য ৬৭ লাখ ২২ হাজার, যন্ত্রপাতি ও সরঞ্জামাদির জন্য ৪৪ লাখ ৩ হাজার এবং যানবাহন ভাড়ার জন্য ৪২ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, তরুণদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সহনশীলতা বাড়ানোর পাশাপাশি আত্মরক্ষার কৌশল শিখিয়ে তাদের শারীরিক ও মানসিক সক্ষমতা তৈরি করা। আকস্মিক বা হুমকিমূলক পরিস্থিতিতে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ তরুণদের প্রস্তুত করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়