শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১২:১৭ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও এক দেশে জনশক্তি রপ্তানি নিয়ে সুখবর

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফিজির বহুজাতিক বিষয়ক, আখ ও শিল্প মন্ত্রী চরণ জেথ সিং।

বৈধ পথে বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রপ্তানি করা হবে বলে জানিয়েছেন ফিজির বহুজাতিকবিষয়ক, আখ ও শিল্পমন্ত্রী চরণ জেথ সিং।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রপ্তানিতে গতি আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা চাই বৈধ পথে দক্ষ কর্মীরা আমাদের দেশে কর্মসংস্থান করুক। বাংলাদেশের অনেক শ্রমিকই দক্ষ—বিশেষ করে সুগার মিলসহ বিভিন্ন শিল্পখাতে তারা সফলভাবে কাজ করতে পারবেন।’

চরণ জেথ সিং আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আমরা আগ্রহী। ফিজি সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’

এর আগে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর মন্ত্রী ঢাকার ডিওএইচএস এলাকায় দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফিজির বহুজাতিকবিষয়ক আখ ও শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ড. বিনেশ কুমার, আখ চাষি পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল দত্ত, দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এবং সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়