শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুরেফিরে মবোক্রেসির ভেতর দিয়েই যাচ্ছে বাংলাদেশ, এটা আমাদের ব্যর্থতা: মাহফুজ আলম

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘৮ আগস্ট বা ৬ আগস্ট সজীব ওয়াজেদ জয় একটা ফেসবুক পোস্টে ‘মবোক্রেসি’ শব্দটি ব্যবহার করেছিলেন। আজকে বাংলাদেশকে ঘুরেফিরে ওই শব্দের ভেতর নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এটা আমাদের একটা ব্যর্থতা। আমি স্বীকার করে নিচ্ছি এবং অনেক কিছু হয়তো আমরা সামাল দিতে পারিনি।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর সম্মেলন কক্ষে ‘গণমাধ্যমে জুলাই ও তারপর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা মিডিয়াতে হস্তক্ষেপ করিনি। মিডিয়ার স্বাধীনতা এবং দায়িত্বশীলতা নিয়ে গত ৪ মাস ধরেই কথা বলে যাচ্ছি। আমি দেখছি না দায়িত্বশীলতা বলে কিছু আছে। বরং ‘সেট অব ন্যারেটিভস’ বারবার পুশ করা হচ্ছে। বারবার আমাদের পেছনে নিয়ে যাওয়া হচ্ছে।’

উপদেষ্টা বলেন, ‘আজকে টেলিভিশন অনুমোদন নিয়ে যে হাহাকার, এই হাহাকার হচ্ছে পুরোনো বন্দোবস্ত এবং যারা মনে করে যে নতুন কোনো মানুষ বা নতুন কোনো মুখ যাতে না আসে, তাদের হাহাকার। এগুলো আমরা বুঝি। এ জন্য আমি গতকাল স্পষ্ট বলেছি এবং আমি যদি এক দিনও থাকি সরকারে, আমি চেষ্টাটাই করব যে আমি নতুন মিডিয়া (গণমাধ্যম) দিয়ে দেব। আমরা যেহেতু ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, আমরা নতুন মিডিয়া দেব।’

নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে উল্লেখ করে মাহফুজ বলেন, ‘নতুন ন্যারেটিভ আসবে, নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই হবে। যেহেতু আমরা ভায়োলেন্সে যাইনি, ফলে বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই ও চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াইয়ে আমরা যাব। আমরা মনে করি, আমরা অবশ্যই জয়ী হব। এগুলো খুবই স্পষ্ট কথা। এখানে কোনো ধোঁয়াশা রাখার কিছু নেই।’

সভায় স্বাগত বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। সভাপতিত্ব করেন পিআইবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ফিরদৌস আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিন্তাবিদ ও লেখক সলিমুল্লাহ খান, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ্ এবং গবেষক ও লেখক সাইমুম পারভেজ।

সভায় জুলাই অভ্যুত্থানের পর পিআইবি প্রকাশিত পাঁচটি বইয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে পিআইবির ফ্যাক্টচেকিং ওয়েবসাইট ‘বাংলা ফ্যাক্ট’ এর উদ্বোধন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়