শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সাংবাদিক শহিদুল আলম সম্পর্কিত আপডেট,তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা

মনিরুল ইসলাম  : ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই তাকে বিশেষ বিমান যোগে আন্কারায় নিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে । যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আন্কারায় নিযুক্ত বাংলাদেশের রাস্টদূত জনাব আমানুল হক গতরাতে এই তথ্য  জানিয়েছেন।

 আলম ইসরাইলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধ ভাবে আটক হবার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে জনাব আলমকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাস গুলো জনাব শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

শুত্রুবার প্রধান উপদেষ্টার প্রেস উইং  থেকে  এই তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়