শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১০:০৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে শুভেচ্ছা সফরে মার্কিন যুদ্ধজাহাজ

শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড বাংলাদেশে পৌঁছেছে। বুধবার (৮ অক্টোবর) জাহাজটি চট্টগ্রাম নৌ-অঞ্চলে প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ তাদের অভ্যর্থনা জানায়। এ সময় দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন। এতে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

আইএসপিআরের তথ্যমতে, এই সফর ২ দেশের নৌ-সদস্যদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা পেশাগত উৎকর্ষ ও আধুনিক নৌপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আগামী ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে ফিৎসজেরাল্ড।

এর আগে ২০২২ সালেও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়