শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিসিটিআই কোর্সের সনদপত্র বিতরণ ও তারুণ্যের উৎসবের আওতায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত স্বল্পমেয়াদী ‘বেসিক ফিল্ম কোর্স’, ‘২য় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’ ও  ‘৩য় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ পাঠ্যধারা’ এবং  ‘৮ম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স’- এর প্রশিক্ষণার্থীদের কোর্স প্রোডাকশনের চলচ্চিত্র প্রদশনী, সনদপত্র বিতরণ এবং তারুণ্যের উৎসবের আওতায় সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার, দুপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে তিন পর্বে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের ১ম প্রথম পর্বে প্রশিক্ষণার্থীদের কোর্স প্রোডাকশনের চলচ্চিত্র প্রদশনী এবং দ্বিতীয় পর্বে চারটি কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। 

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  উপদেষ্টা  মো: মাহফুজ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব  মাহবুবা ফারজানা এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর মহাপরিচালক  মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, রফিকুল আনোয়ার রাসেল, শিক্ষক ও গভর্নিং বডির সদস্য, বিসিটিআই। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহী  আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর বেসিক ফিল্ম কোর্সের ২৭ জন, ২য় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের ১১ জন ও ৩য় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ পাঠ্যধারা’র ১৩ জন এবং ৮ম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্সের ০৯ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। 

  অনুষ্ঠানে বিসিটিআই আয়োজিত বেসিক ফিল্ম কোর্সের শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী জনাব মো: আব্দুল ওয়াজেদ, ২য় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী মোছা. জিরিন জান্নাতুল জাহান, ও ৩য় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ পাঠ্যধারা’র শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী জনাব মো. শাহ্ পরান এবং ৮ম চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় প্রশিক্ষণ কোর্সের শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী জনাব রনি শেখ -কে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে তারুণ্যের উৎসবের আওতায় বিসিটিআই-এর প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়