শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রাষ্ট্রপতির বিশেষ সাং‌বিধা‌নিক আদেশে জুলাই সনদের রূপায়ণ?

এল আর বাদল : বাংলাদেশে জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার নিয়ে যে প্রস্তাব আছে. তা কি রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে রূপায়িত হবে? এই পরামর্শই দিতে চলেছে জাতীয় ঐকমত্য কমিশন। 

এছাড়া অন্য সংস্কার প্রস্তাবগুলো অধ্যাদেশ ও সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে চালু করার পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি পুরো সনদকে তফসিল হিসেবে বা অন্য কোনোভাবে সংবিধানে যুক্ত করার কথাও বলা হবে। ---- সূত্র, ড‌য়ে‌চে‌ভে‌লে

রোববার বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। বৈঠকে বিশেষজ্ঞদের বিশেষ সাংবিধানিক আদেশ সংক্রান্ত একটি খসড়া তৈরি করে দিতে অনুরোধ করা হয়েছে। 

এই পদ্ধতির নাম ‘রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশ’ হবে নাকি অন্য কিছু হবে, এর ‘ফরম্যাট’ (কাঠামো বা বিন্যাস) কী হবে এবং কীভাবে এটাকে বাস্তবসম্মত করা যায়, এসব বিবেচনা করে তারা সোমবারের মধ্যে লিখিত খসড়া ঐকমত্য কমিশনকে দেবেন।

তবে বাস্তবায়নের পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না। এটি সরকারকে সনদ বাস্তবায়নের সুপারিশ বা পরামর্শ হিসেবে দেবে কমিশন। 

যেসব সংস্কার প্রস্তাবে বিএনপিসহ অন্যান্য দলের ভিন্নমত (নোট অব ডিসেন্ট) আছে, সেগুলোও সনদে উল্লেখ থাকবে। তবে এসব বাস্তবায়নের জন্য আলাদা কোনো পদ্ধতির কথা উল্লেখ করা হচ্ছে না বলে কমিশন সূত্রে জানা গেছে।

জুলাই সনদের খসড়া চূড়ান্ত হয়েছে। সেখানে কিছু ভাষাগত পরিবর্তন আনা হবে। এরপর মঙ্গলবারের মধ্যে ‘জুলাই সনদ’ ও ‘সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ’ এই দুটি দলিল রাজনৈতিক দলগুলো ও সরকারের কাছে পাঠানো যাবে বলে আশা করছে কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়