শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নিজের, সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে কোনো সহায়তার প্রয়োজন হলে সেটা সরকার করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসার সিদ্ধান্ত তার ব্যক্তিগত। স্বপ্রণোদিত হয়ে এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে না। দেশে ফিরতে তারেক রহমানের কোনো সহায়তার প্রয়োজন হলে সেটা অবশ্যই মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে।।’

তিনি বলেন, ‘তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কি না সেটি আমার জানা নেই। তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারবো।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ চিঠি দেয়ার পর ভারতের সঙ্গে আর যোগাযোগ হয়েছে কি না এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

এর উত্তরে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে এক দফা চিঠি দেয়া হয়েছে। নতুন করে আর কোনো উদ্যোগ নেয়া হয়নি। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দুই দেশকেই এগিয়ে আসতে হবে।’

বাংলাদেশে অভিবাসী প্রত্যাশীদের খরচ বেশি হওয়ায় মানুষ ঝুঁকি নিয়ে বিদেশ যায় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তবে নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়