শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সেনা বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকেও কাজে লাগানো হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি জাতীয় পর্যায়ের নেতা, তার ওপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
 
সাদা পাথর লুট সংক্রান্ত দুদকের প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুদক একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের দেয়া প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। যদি সত্য প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
 
 সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যোগ দেন। সভায় সেনাবাহিনী, সিলেট বিভাগের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এর আগে তিনি বিজিবি সিলেট সেক্টর সদর দফতর ও সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়