শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন নির্দেশনা

এবার ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় চলাচলে ব্যাটারিচালিত অটো রিকশাকে লাইসেন্স নিতে হবে। কর্পোরেশন নির্ধারিত এলাকার বাইরে এসব চলাচল করতে পারবে না। আইন ভাঙ্গলে এসব যানবাহন শাস্তির আওতায় আসবে।

এমনই এক বিধান করে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ অধ্যাদেশ জারি করেন।

আইনের সংজ্ঞায় সংশোধন এনে শ্লথগতির সাধারণ যানবাহন যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, শ্লথগতির সাধারণ যানবাহন বলতে সড়ক, নগর বা কর্পোরেশনের নির্ধারিত এলাকায় জনসাধারণের চলাচলের ব্যবহৃত মানবচালিত, পশুচালিত বা প্যাডেলচালিত নিম্নগতির যানবাহন অথবা তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা)।

আইনের একটি তফসিলে সংশোধনী এনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সিটি কর্পোরেশনের লাইসেন্স এবং নিবন্ধন ব্যতীত নগরীতে মোটরযান বা মোটরগাড়ি ছাড়া অন্যকোন শ্লথগতির সাধারণ যানবাহন রাখতে, ভাড়া দিতে বা চালাতে পারবে না।

তফসিলে আরও একটি সংশোধনী এনে লাইসেন্স এবং নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানোর অনুমোদিত গতিসীমার অতিরিক্ত গতিতে চালানো, অতিরিক্ত যাত্রী বহন অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ এলাকায় চলাচল, যাত্রী ব্যতীত মালামাল পরিবহন, সিগন্যাল অমান্য বা দুর্ঘটনার পর পালিয়ে যাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

সিটি কর্পোরেশন মনে করলে নির্ধারিত স্থানে ই-রিকশায় ব্যবহৃত ব্যাটারি চার্জকরণ, ব্যাটারিবিনষ্টকরণ বা পুনর্ব্যবহারযোগ্যকরণ এবং চলাচল সীমিতকরণ ও বাস চলাচলের রুটে ই-রিকশায় নিষিদ্ধ করতে পারবে। সূত্র: নিউজ২৪ টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়