শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হে পাগলা বাবা, আমাদের দরকার ইউনুস সরকার’

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে নতুন একটি চিঠি পাওয়া গেছে, যেখানে লেখা রয়েছে, ‘নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনুস সরকার।’ শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় মসজিদের ১৪টি দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা উদ্ধার করা হয়। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে এসব টাকার গণনা শুরু হয়। পাশাপাশি, সেখানে নামহীন ও বেনামে অসংখ্য চিঠিও পাওয়া গেছে।

একটি চিঠিতে লেখা ছিল, ‘হে পাগলা বাবা, তোমার দোয়ার বরকতে নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনুস সরকার, তুমি দোয়া করো যেন নির্বাচন না হয়, দোয়া রহিল, ইতি সাধারণ জনগণ।’

এ বছর ৪ মাস ১৮ দিন পর দানবাক্সগুলো খোলা হয়। পাগলা মসজিদ ব্যবস্থাপনা কমিটি, মাদরাসা, এতিমখানা, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার শতাধিক লোক গণনায় অংশ নেন। তিন মাস পর পর দানবাক্স খুললেও এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়। এর পাশাপাশি নতুন করে দুইটি দানবাক্স বসানো হয়েছে।

এর আগে ১২ এপ্রিল, ৪ মাস ১২ দিন পর পাগলা মসজিদের দানবাক্সগুলো থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা উদ্ধার হয়েছিল। এছাড়াও, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, এবং সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়