শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি, প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। জরুরি এ বিজ্ঞপ্তি অনুযায়ী, কুয়েতের আকাশপথ আবারও খুলে দেওয়ায় বাংলাদেশি নাগরিকদের সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য চালু করা বিশেষ এন্ট্রি পারমিট সুবিধা শুক্রবার (১ মে) থেকে আর থাকছে না।

মূলত, সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এই বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে বলে জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুয়েতের বাংলাদেশ দূতাবাস কর্তৃক সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রম এখন থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে।

কুয়েতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিকের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুয়েত সরকার দেশটির আকাশপথ পুনরায় উন্মুক্ত করেছে। এর ফলে বিভিন্ন এয়ারলাইনস সরাসরি কুয়েত থেকে বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা কার্যক্রম শুরু করেছে।

এমন অবস্থায় বর্তমানে কুয়েত থেকে সরাসরি ফ্লাইটে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই ১ মে থেকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সৌদি আরব হয়ে যাতায়াতের জন্য সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়