শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:৫২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামিলের রুমমেট হিশাম আবুগারবিয়েহর নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত সপ্তাহ থেকে বাংলাদেশের দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের মরদেহ উদ্ধারের পরও নাহিদার খোঁজ এখনো মেলেনি। খবর সিএনএনের

হিলসবরো কাউন্টির শেরিফ চাদ চিরোনিস্টার বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা। যা পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী হিশামের বাসায় গেলে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে হামলা, অবৈধভাবে আটকে রাখা, প্রমাণ নষ্ট, মৃত্যু গোপন রাখা এবং মরদেহ সরানোর অভিযোগ আনা হয়।

জামিল লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজ নাহিদা বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

লিমনের মৃত্যুর কারণ এখনো নির্ধারণ করা হয়নি। মেডিকেল এক্সামিনার ময়নাতদন্তের ফল শিগগির প্রকাশ করতে পারেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে বৃষ্টিকে খুঁজে বের করতে তল্লাশি ও তদন্ত চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়