শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার শাহীন নিহত

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহীন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা যায়, সৌদি আরবের দাম্মাম আপকিক-আলহাসা সড়কে বুধবার (৪ ফেব্রুয়ারী) সৌদি সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সিইউসি কোম্পানিতে কাজ করতেন। কোম্পানির গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যান শাহীন মিয়া। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি মোঃ সুমন মিয়া।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই শাহীন মিয়ার মৃত্যু হয়। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন শাহীন মিয়া। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এবং চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছে তার স্ত্রী ও সন্তানরা। নিহতের স্বজনরা জানান, মরদেহ দেশে আনার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। পাশাপাশি তারা দাবি জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত মৃত্যুর কারণ উদঘাটন করতে হবে।

একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা কামনা করেছেন পরিবার। শাহীন মিয়ার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়