শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছরের চেষ্টায় ভাগ্য খুলল রুবেলের: আবুধাবিতে জিতলেন মাসেরাতি গাড়ি, যার মূল্য চোখ ধাঁধানো

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ভাগ্য খুলে গেছে এক বাংলাদেশি প্রবাসীর। আবুধাবিতে দুই দশক ধরে কর্মজীবন গড়ে তোলা ৩৫ বছর বয়সী মোহাম্মদ রুবেল জিতে নিয়েছেন বিগ টিকিটের জনপ্রিয় ‘ড্রিম কার’—বিলাসবহুল মাসেরাতি গ্রেকালে।

গাড়িটির বাজারমূল্য আমিরাতে প্রায় ৩ লাখ ২৫ হাজার থেকে ৪ লাখ ৭৯ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক দেড় কোটি টাকারও বেশি।

গালফ নিউজ জানায়, বিগ টিকিটের ড্র সিরিজ–২৮১–এ আসে রুবেলের নাম। গত ১২ বছর ধরে তিনি তার আরও ১২ জন বন্ধুকে নিয়ে যৌথভাবে টিকিট কিনে আসছিলেন। দীর্ঘ অপেক্ষার পর এবারই প্রথম তাদের ভাগ্য খুলে গেল।

অপ্রত্যাশিতভাবে বড় ভাইয়ের ফোনে প্রথম খবরটি পান রুবেল। দুই দিন আগেই দেশে গিয়ে ফিরে আসা রুবেল প্রথমে বিশ্বাসই করতে পারেননি। পরে চারদিক থেকে অভিনন্দন বার্তা আসতে শুরু করলে নিশ্চিত হন—হ্যাঁ, তিনি সত্যিই মাসেরাতির মালিক হয়েছেন।

আবেগঘন কণ্ঠে রুবেল বলেন, ১২ বছর ধরে চেষ্টা করেছি। অবশেষে এমন একটি পুরস্কার পেয়েছি, ভাষায় বোঝানো সম্ভব না।

তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়িটি রাখবেন না তিনি। বরং জানালেন, গাড়িটি বিক্রি করে টাকা ১৩ সদস্য—অর্থাৎ তাদের পুরো গ্রুপের মাঝে সমানভাবে ভাগ করে দেবেন।

রুবেল বলেন, আমরা সবাই মিলে টিকিট কিনি, তাই আনন্দটাও সবাই ভাগাভাগি করব। গাড়িটা বিক্রি করে সবার অংশ দিয়ে দেব।

এত বড় পুরস্কার জেতার পর বিগ টিকিটের প্রতি তার বিশ্বাস আরও বেড়েছে। তিনি বলেন, একটি সিদ্ধান্তও জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। আমি ভবিষ্যতেও বিগ টিকিট কিনে যেতে চাই এবং অন্যদেরও উৎসাহ দিই।

বিগ টিকিটের লটারি অনলাইনে বা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইনের বিমানবন্দরের কাউন্টার থেকে কেনা যায়।

সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়