শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:০৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে প্রবেশে কঠোর ইতালি, চলতি বছরে ১২০ বাংলাদেশি দেশে ফেরত

বসবাসের অনুমতি না থাকায় চলতি বছরে ১২০ জনের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি। সোমবার (০৩ নভেম্বর) রাতে ঢাকার ইতালি দূতাবাসের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, গত ৩১শে অক্টোবর বসবাসের অনুমতি না থাকায় ৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ইতালি। তাদের মধ্যে ২ জন মাত্র এক মাস আগে লিবিয়া থেকে ভিসা ছাড়াই ইতালি এসেছিলেন। অবৈধ অভিবাসন মোকাবিলায় প্রতিশ্রুতির কাঠামোর আওতায় ২০২৫ সালে ইতিমধ্যেই ১২০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। দালালদের টাকা দিয়ে সঠিক ভিসা ছাড়া অথবা জাল ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করা অবৈধ এবং এর ফলে তাৎক্ষণিক প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।

এর আগে গত সেপ্টেম্বরে দূতাবাস জানিয়েছিল, ১৭ জন বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। মানবধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে প্রত্যাবাসন করা হয়েছে। ইউরোপের সীমান্তরক্ষী এফআরওএনআরইএক্স এর সহযোগিতায় সবচেয়ে বড় গ্রুপটিকে ফেরত পাঠিয়েছে তারা।

বাংলাদেশিদের মধ্যে কয়েকজন চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে লিবিয়া দিয়ে ইতালিতে প্রবেশ করেছিলেন। তাদেরকে দ্রুততর সময়ের মধ্যেই নিজ দেশে ফেরত পাঠানোয় ইতালিয়ান বর্ডার সিস্টেমকে ধন্যবাদ জানিয়েছে ঢাকার দূতাবাস। উপযুক্ত ভিসা ছাড়া যারা ইতালিতে প্রবেশের কথা বিবেচনা করছেন এ প্রত্যাবাসন তাদের জন্য একটি কঠোর বার্তা।

দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, যদি আপনি লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালিতে আসেন অথবা ভুয়া বা জাল কাগজপত্র ব্যবহার করেন, তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে প্রত্যাবর্তন করা হবে। এছাড়াও যাদেরকে নিজ দেশে প্রত্যাবাসন করা হচ্ছে তারা ইতালি ও ইউরোপীয় আইনের আওতায় অন্তত ৩ বছরের জন্য ইতালিসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে প্রবেশে নিষিদ্ধ থাকবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়