শিরোনাম
◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১২:৫৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ার অবৈধ বাংলাদেশিরা

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন। ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে তারা এ সুযোগ পাবেন। সোমবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী-প্রোগ্রাম রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০-এর আওতায় ১৯ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনিয়মিত বিদেশি কর্মীদের মালয়েশিয়ার ইমিগ্রেশনে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে সহজে দেশে প্রত্যাবর্তনের সুযোগ চলমান রয়েছে। যেসব অনিয়মিত বাংলাদেশি কর্মী বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক, তাদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করার জন্য অনুরোধ করা হলো।

শেষ সময়ে ইমিগ্রেশন দপ্তরের অনুমতি, বায়োমেট্রিক দেওয়াসহ কাগজপত্র সংগ্রহে জটিলতা সৃষ্টি হতে পারে। প্রতিকূলতা এড়াতে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে ট্রাভেল পারমিট সংগ্রহ করে (যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই) প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়