শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে স্কুল বাস ব্যবস্থাপনা উন্নয়ন কমিশনের নেতৃত্বে বাংলাদেশি শামসুল হক

নিউ ইয়র্ক সিটির স্কুল বাস ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে একটি বিশেষ কমিশনের চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশি অ্যামেরিকান শামসুল হককে।

এডুকেশনাল পলিসি প্যানেলের চেয়ারম্যান গ্রেগ ফকলনার এ নিয়োগ দিয়েছেন।

শামসুল হক বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপার সাবেক সভাপতি, সহপ্রতিষ্ঠাতা এবং নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত লুটেন্যান্ট।

এ কমিশন স্কুল বাসের দেরি, ভুল বোঝাবুঝি এবং শিক্ষার্থীদের আনা-নেওয়ার সমস্যা নিয়ে কাজ করবে এবং ডিপার্টমেন্ট অব এডুকেশন ও এডুকেশনাল পলিসি প্যানেলকে সুপারিশ প্রদান করবে।

শামসুল হক এর আগে নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ কমিটির সদস্য ছিলেন, যিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

অভিভাবক হিসেবে শামসুল হকের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা তাকে এ দায়িত্বের জন্য উপযুক্ত করেছে। সূত্র: টিবিএন বিডি 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়