শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে উত্তেজনা!

ইমা এলিস, নিউ ইয়র্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসছেন। তাকে ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় প্রবাসী মহলে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পৃথক সমাবেশে বিএনপি ও আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে। বিএনপি স্বাগত কর্মসূচি নিলেও আওয়ামী লীগ বিক্ষোভের ডাক দিয়েছে।

আগামী ২২ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় রাতে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। বিএনপি ও আওয়ামী লীগ উভয় পক্ষই সেখানে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ডাইভার সিটি প্লাজায় এক সভায় জানায়, তারা ড. ইউনূসকে “অবাঞ্ছিত” ঘোষণা করেছে এবং বিক্ষোভ করবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বিএনপি জ্যাকসন হাইটসে পথসভা ও মিছিল করেছে এবং শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সফরে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন, বিএনপি নেতা হুমায়ুন কবিরসহ আরও কয়েকজন।

২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এরপর ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

গত বছর (২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ করেছিল। সেদিনও বিমানবন্দর এলাকা উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়