শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশবিরোধী বিক্ষোভে কলকাতায় ‘রক্তাক্ত’ ময়ূখ রঞ্জন

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই সংঘর্ষে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ সময় পশ্চিমবঙ্গের সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষও আহতদের রক্তে রঙিন হয়ে পড়েন; যদিও তিনি নিজে সরাসরি আঘাত পাননি। ময়ূখ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে এ তথ্য জানান।

তিনি রক্তে দাগ পড়া শার্টের ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে, কলকাতায় লাঠির আঘাতে সনাতনীদের রক্ত লেগে আমার জামায়। নাক-মুখ ফাটিয়েছে। কিন্তু আমি একা ছিলাম না। সবাইকে জাপটে ধরেছিলাম। এই দাগ লাগা জামাটা অনেককিছু বদলে দেবে। সবকিছু মনে রাখা হবে।’

ময়ূখ পোস্টে আরও উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, ডিসেম্বর ২০২৫’ এবং সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের ইমোজিও দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়