শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদির মৃত্যুতে আবেগঘন বার্তা আজহারীর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক আবেগঘন বার্তা শেয়ার করেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাওলানা আজহারী ওসমান হাদিকে সময়ের শ্রেষ্ঠ সন্তানদের সঙ্গে তুলনা করেন।

মাওলানা আজহারী তার পোস্টে লেখেন, “আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন— ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” তিনি আরও যোগ করেন, “আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।”

এদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ওসমান হাদির ভূমিকা ছিল আপসহীন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন তার শারীরিক অবস্থার জন্য দেশজুড়ে তার সহযোদ্ধা ও  শুভাকাঙ্ক্ষীরা দোয়া করছিলেন। তার এই বিদায়ে শোকাহত হয়ে পড়েছেন বহু সাধারণ মানুষ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়