শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের ভূমিকম্প নিয়ে ফেসবুকে শায়খ আহমাদুল্লাহর বার্তা

ভয়াবহ এক ভূমিকম্প আঘাত করেছে মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানকে। গত রাতে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা স্মরণকালের অন্যতম ভয়াবহ এ ভূমিকম্পে এরই মধ্যে ৮০০ অতিক্রম করেছে নিহতের সংখ্যা। সেইসঙ্গে আড়াই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন ধ্বংসাত্মক এ ভূকম্পনে। আরও অনেক মৃত্যুর খবর আসতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মাত্রই গত সপ্তাহে বন্যার কবলে পড়ে আফগানিস্তানের একই অঞ্চল। এখনও সেই বন্যার ক্ষয়ক্ষতি সামলে উঠতে পারেননি দুর্যোগ কবলিত মানুষ। এরই মধ্যে এমন ভয়াবহ দুর্যোগ নাড়া দিয়েছে পুরো বিশ্বকে। ব্যতিক্রম নন, জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহও। 

সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। 

শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে লিখেন, ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে ছয়শোর অধিক মানুষ মারা গেছে। আহত হয়েছে আরো অসংখ্য মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও লিখেন, মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছি, নিহতদের তিনি ক্ষমা করুন। তাদের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও ধৈর্য ধারণের তাওফিক দিন। আহতদের দ্রুত আরোগ্য দান করুন।

সবশেষে এরকম ভয়াবহ দুর্ঘটনা থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, সে প্রার্থনা করেন তিনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়