শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৮:১৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গুরুর বাড়ির  “বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬”

মনিরুল ইসলাম  : রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে  গুরুর বাড়ি কিডস কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬”। প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবকের সরাসরি অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এই অনুষ্ঠানে  ভার্চুয়ালি  যুক্ত হয়ে  উদ্বোধন করেন গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রধান পৃষ্ঠপোষক, আমি’র খোঁজে ফাউন্ডেশন ও হিডস গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা. হারুন অর রশিদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক মো. মাঈনুদ্দীনের সঞ্চালনায় “লার্ন টুডে লিড টুমরো” প্রতিপাদ্যকে সামনে রেখে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুমন চৌধুরী।

শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও বর্ণিল। কৃতী শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেসকাত উদ্দিন, ডন বসকো স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কামরন নাহার লস্কর, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ, জনতা বাংলাদেশ-এর চেয়ারম্যান ও জাগ্রত ব্যবসায়ী শিহাব রিফাত আলম, বাংলাদেশ কান্ট্রি গেম অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসেন, খিলগাঁও মডেল কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী, খিলগাঁও সোসাইটির সভাপতি নইম ভুঁইয়া এবং বান্দরবান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চনু মং মারমা।

এছাড়া গুরুর বাড়ির সিইও প্রফেসর ড. শহীদ মঞ্জু, হিডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন এবং পিআরও সালাহউদ্দিন খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য মো. সোলাইমান, এফ এইচ সবুজ, বাবলু শেখ, মোক্তার হোসেন, খান রাসেল শিশির ও কো-অর্ডিনেটর হাসানসহ সংশ্লিষ্টরা সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ সহযোগিতা করেন আইনজীবী মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সেক্রেটারি ট্রুপ-২১ ওপেন স্কাউট গ্রুপ।

পুরস্কার বিতরণ শেষে শিশুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যাদু প্রদর্শন করেন যাদুরাজ বিপ্লব।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন, নোলক বাবু, রকার রানা, জারা অন্তরা, তানিয়া, মোক্তারসহ রেডিও ও টেলিভিশনের শিল্পীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়