শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠান্ডা পরিবেশে শরীরের ব্রাউন ফ্যাট সক্রিয় হয়ে কমতে পারে ওজন

শরীরকে ঠান্ডা পরিবেশে রাখলে ওজন কমার প্রক্রিয়া দ্রুত হতে পারে বলে জানিয়েছে ইউরোপের এক যৌথ গবেষণা। গবেষকদের মতে, ঠান্ডা তাপমাত্রা শরীরের ‘ব্রাউন ফ্যাট’ সক্রিয় করে এবং ক্যালোরি খরচ বাড়াতে সহায়তা করে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহাম এবং নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার–এর গবেষকদের যৌথভাবে পরিচালিত এই গবেষণায় ৪৭ জন স্থূলকায় ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়। অংশগ্রহণকারীদের নির্দিষ্ট সময় ধরে বিশেষ ধরনের ‘আইস ভেস্ট’ পরতে দেওয়া হয়েছিল।

গবেষকরা জানান, ঠান্ডা পরিবেশে থাকার ফলে অংশগ্রহণকারীদের শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় এবং তুলনামূলক দ্রুত ওজন কমার ইঙ্গিত পাওয়া যায়।

গবেষণায় বলা হয়, ঠান্ডার সংস্পর্শে এলে শরীরের ‘ব্রাউন ফ্যাট’ সক্রিয় হয়ে ওঠে। এই বিশেষ ধরনের চর্বি শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে ক্যালোরি পুড়িয়ে তাপ উৎপন্ন করে। ফলে ধীরে ধীরে শরীরের অতিরিক্ত চর্বি কমতে পারে।  

এছাড়া ঠান্ডা আবহাওয়ায় শরীর কাঁপতে শুরু করে, যা মূলত তাপ উৎপাদনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই কাঁপুনির সময় পেশির কার্যক্রম বেড়ে যায় এবং অতিরিক্ত শক্তি ব্যয় হয়। গবেষকদের মতে, এটিও ক্যালোরি খরচ বাড়াতে ভূমিকা রাখতে পারে।

গবেষণার প্রধান গবেষক ডা. মেরিয়েত বন বলেন, অতিরিক্ত ওজন ও স্থূলতায় ভোগা ব্যক্তিদের ওপর দীর্ঘমেয়াদি ঠান্ডা পরিবেশের প্রভাব নিয়ে এটি প্রথম দিকের গবেষণাগুলোর একটি।

তিনি জানান, ঠান্ডা পরিবেশ শরীরকে ব্রাউন ফ্যাট সক্রিয় করতে বাধ্য করে এবং একইসঙ্গে পেশিগুলোকে তাপ উৎপাদনের জন্য কাজ করতে উৎসাহিত করে, যা শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে।

সূত্র- সামা টিভি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়