শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তীব্র গরমে বিরিয়ানি খাওয়া নিয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

গ্রীষ্মের তীব্র গরমে তেল-মসলাযুক্ত ভারি খাবার, বিশেষ করে বিরিয়ানি খাওয়া স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে। এই সময়ে ঘন ঘন বিরিয়ানি খেলে আপনার শরীরে নানা জটিল রোগব্যাধি বাসা বাঁধতে পারে। 

গরমে নিয়মিত বিরিয়ানি খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত তেল ও মসলাযুক্ত এ খাবারটি গরমে হজমশক্তি কমিয়ে দেয়। ফলে গ্যাস্ট্রিক, ডায়রিয়া, ফুড পয়জনিং, রক্তে কোলেস্টেরল বৃদ্ধি এবং ওজন বাড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

আর বিরিয়ানি নিয়মিত খেলে একাধিক বিপদের ফাঁদেই পড়বেন। কারণ গরমের দিনে বিরিয়ানি খেলেই সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা থাকে। কিন্তু কে শোনে কার কথা! তাই তো আমাদের মধ্যে অনেকেই বিশেষজ্ঞদের পরামর্শকে ফুঁৎকারে উড়িয়ে দিয়ে নিয়মিত খেয়ে চলেছেন বিরিয়ানি। আর জনমানসের এহেন বিরিয়ারি প্রীতি দেখেই চমকে উঠছেন চিকিৎসকরা। তাদের কথায়— বিরিয়ানির মতো একটি অত্য়ন্ত ক্ষতিকর খাবার এ দাবদাহের মধ্যে খেলে যে শরীরের বারোটা বেজে যেতে সময় লাগবে না! তাই কালবিলম্ব না করে, এই গরমে নিয়মিত বিরিয়ানি খাওয়ার একাধিক ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বিশদে জেনে নিন। 

বিরিয়ানি হলো— তেল ও মসলাযুক্ত খাবার। আর এই গরমে তেল-মসলাসমৃদ্ধ খাবার খেলেই বিগড়ে যেতে পারে অন্ত্রের স্বাস্থ্য। আর সেই সুবাদে পিছু নিতে পারে গ্যাস-অ্যাসিডিটির মতো সমস্যা! আর এ কারণেই বিশেষজ্ঞ চিকিৎসকরা এই গরমে কথায় কথায় বিরিয়ানি খেতে নিষেধ করেন। 

বিরিয়ানি হলো— একটি হাই ক্যালোরি ফুড। এমনকি এর গ্লাইসেমিক ইনডেক্সও অনেকটাই বেশি। আর এ দুই কারণেই মূলত বিরিয়ানি খেলে সুগার বেড়ে যায়। তাই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে চাইলে নিয়মিত এ ফাস্টফুড খাওয়ার ভুল যত দ্রুত সম্ভব শুধরে নিন। কারণ বিরিয়ানিতে রয়েছে অত্যন্ত ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাটের ভাণ্ডার। 

আর এ দুই ধরনের ফ্যাট আপনার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। আর দুর্ভাগ্যজনকভাবে দেহে ক্ষতিকর কোলেস্টেরল বিপদসীমা ছাড়ালেই পিছু নিতে পারে হার্টের অসুখ। তাই হৃৎপিণ্ডকে সুস্থ-সবল রাখতে চাইলে এ গরমে বিরিয়ানি খাওয়ার লোভ সামলে নিন।

আইবিএসের মতো পেটের সমস্যা থাকলে তো এই গরমে এক চামচ বিরিয়ানিও খাওয়া চলবে না। আশা করছি, এ নিয়মটা মেনে চললেই সুস্থ থাকবেন।

ওজনের কাঁটা স্বাভাবিকের গণ্ডি পেরিয়ে গেলেই ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল থেকে শুরু করে ক্যানসারের মতো অসুখ নিতে পারে পিছু। তাই যেনতেন প্রকারে ওজন কমাতে হবে। আর এই কাজে সাফল্য পেতে চাইলে আজ থেকেই বিরিয়ানি খাওয়ার লোভ সামলে নিন। কারণ এই খাবারে রয়েছে ফ্যাটের ভাণ্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়