শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৮:৪০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপ্লিমেন্ট অতিরিক্ত গ্রহণ কতটা ক্ষতিকর হতে পারে?

অনেকে হাড়ের ব্যথা, রক্তাল্পতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর আশায় ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন বা ভিটামিন সি-এর মতো সাপ্লিমেন্ট নিজের ইচ্ছেমতো খেয়ে থাকেন। কিন্তু চিকিৎসকদের মতে, এটি ঝুঁকিপূর্ণ হতে পারে।

কারণ প্রতিটি মানুষের শারীরিক অবস্থা, বয়স ও প্রয়োজন আলাদা, তাই সঠিক ডোজ নির্ধারণ না করে সাপ্লিমেন্ট গ্রহণ করলে ‘নিউট্রিয়েন্ট টক্সিসিটি’ দেখা দিতে পারে।

অতিরিক্ত ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়, যা কিডনিতে পাথর, ধমনীতে সমস্যা এবং অন্যান্য জটিলতা তৈরি করতে পারে। আবার প্রয়োজন ছাড়া ক্যালসিয়াম খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে এবং শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে।

ভিটামিন ই অতিরিক্ত গ্রহণ করলে শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়তে পারে। ভিটামিন এ দীর্ঘদিন বেশি পরিমাণে খেলে বিষক্রিয়া (হাইপারভিটামিনোসিস) হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে আয়ু কমানোর ঝুঁকিও থাকে।

আয়রন সাপ্লিমেন্টও রক্ত পরীক্ষা ছাড়া খেলে বিপজ্জনক হতে পারে, কারণ এতে শরীরে আয়রনের অতিরিক্ত জমা (হিমোক্রোমাটোসিস) হয়ে বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে।

সব মিলিয়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট গ্রহণ স্বাস্থ্যের জন্য উপকারের বদলে ক্ষতির কারণ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়