শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:৫৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বক উজ্জ্বল করতে ডালিমের সহজ ব্যবহার

ডালিমের লাল রঙের ছোট ছোট দানা শুধু খেতেই সুস্বাদু নয়। দেখতে যেমন সুন্দর তেমনি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। ডালিম বা বেদানা সুপারফুড হিসেবে পরিচিত। এতে রয়েছে প্রচুর ফাইবার, জিঙ্ক, পটাসিয়াম, আয়রন ও ওমেগা-৬। 

শুধু দানা নয়, ডালিমের খোসাতেও আছে উপকারী উপাদান। ডালিমের খোসা ত্বকের জন্যও বেশ কার্যকর। কারণ ডালিমের খোসায় প্রচুর পরিমাণে এলাজিক এসিড রয়েছে, যা ত্বকের বলিরেখা দূর করে।

অন্যদিকে এতে ১০০ গ্রামেরও বেশি ভিটামিন সি রয়েছে, যা ত্বককে সুস্থ ও তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। আর এর জিঙ্ক ও কপার নতুন কোষ তৈরিতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ব্রণ দূর করে এবং ত্বক পরিষ্কার রাখে। 

ত্বকে কীভাবে ডালিমের খোসা ব্যবহার করবেন তা এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

প্রথম ধাপ

প্রথমে ডালিমের খোসা ছাড়িয়ে রোদে রেখে দিন। অন্তত ২৪ ঘণ্টা এভাবে রেখে দিন, যতক্ষণ রা খোসার রং লাল থেকে বাদামি হয়। এবার ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন।

দ্বিতীয় ধাপ

এবার একটি বাটিতে এক টেবিল চামচ ডালিমের খোসা গুঁড়ো, এক টেবিল চামচ ব্রাউন সুগার ও এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

তৃতীয় ধাপ

কাঁটা চামচ দিয়ে প্যাকটি মিশিয়ে নিন। এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপজল দিয়ে ভালো করে মেশান, যাতে ঘন না হয়ে যায়।  

চতুর্থ ধাপ

এবার মুখ ক্লিনজার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন, যাতে কোনো ময়লা না থাকে। এ ক্ষেত্রে ক্লিনজার লাগানোর পর তুলা দিয়ে মুখ মুছে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এরপর ত্বক ভালো করে শুকিয়ে নিন।

পঞ্চম ধাপ

এবার একটি ব্রাশ দিয়ে ডালিমের খোসার প্যাক মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন।

ষষ্ঠ ধাপ

যখন মুখ শুকিয়ে যাবে তখন পানি দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। 

সপ্তম ধাপ

এবার ত্বক অনুযায়ী ময়েশ্চারাইজার দিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের বয়সের ছাপ দূর হয়ে লাবণ্য ফিরে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়