শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:২২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রান্নাঘরের দুই মসলাতেই দূর হবে বাগানের পোকা, গাছে ফিরবে সবুজ প্রাণ

বাড়ির আঙিনায় বাগান করেছেন। কিন্তু পোকামাকড়ের কারণে কষ্টটাই বৃথা! সাদা-সাদা তুলার মতো পোকা। খুব ধীরে ধীরে কুঁড়ি, ফুল, পাতা এমনকি, কচি কাণ্ডেরও রস ধীরে ধীরে শুষে নেয়। নাম মিলি বাগ।

ঠিক আরেক রকম পোকাও গাছের খুব ক্ষতি করে, সেটা ফুল গাছ হোক বা ফল গাছ। গাছে সবুজ, হলুদ কিংবা কালো রঙের ছোট ছোট পোকা হয়, এরাও গাছের রস শোষণ করে ফুলের ক্ষতি করে। শীতকালে রকমারি গাছের বাগান করার শখ যাদের, তাদের কাছে এই সব পোকা হলো প্রথম শত্রু।

এই সব পোকাকে গাছ থেকে তাড়ানোর জন্য নানা ধরনের টোটকা ব্যবহার করা হয়ে থাকে।

যার মধ্যে কিছু কিছু বেশ কার্যকর। বানাতেও তেমন কোনো সময় লাগে না। তেমনই কিছু টোটকা সম্পর্কে জানাব আজকের প্রতিবেদনে। চলুন, জেনে নেওয়া যাক—

বিশেষজ্ঞদের মতে, শীতকালে গাছগুলোতে আদা ও মরিচের রস স্প্রে করলে অনেক পোকামাকড় মারা যায় এবং গাছগুলো অক্ষত থাকে।

কিভাবে এই রস বের করবেন এবং ব্যবহার করবেন, চলুন তা শিখে নিই।

কৃষি বিশেষজ্ঞদের মতে, শীতকালে বাগানের ফুল বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি বাড়ে। যার মধ্যে রয়েছে এফিড, থ্রিপস, মাকড়সা, মাইট ও মিলিবাগ। এই পোকামাকড় গাছের রস চুষে ক্ষতি করে, পাতা বিকৃত করে এবং গাছের বৃদ্ধি ব্যাহত করে।

এফিড ছাড়া কাণ্ড ছিদ্রকারী পোকাও একটি সাধারণ সমস্যা, যা গাছের শিকড় ও কাণ্ডের ক্ষতি করে।

তাই, শীতকালে বাগানের গাছগুলোকে এই পোকামাকড় থেকে রক্ষা করার জন্য আমাদের বিশেষ মনোযোগ দেওয়া উচিত।

আপনার বাগানের গাছগুলোতে যদি পোকার উৎপাত বাড়ে, তাহলে রাসায়নিক চিকিৎসার পাশাপাশি ঘরোয়া প্রতিকার ব্যবহার করার কথা বিবেচনা করবেন। এর জন্য আদা ও কাঁচা মরিচের পেস্ট তৈরি করুন এবং একটি সুতির কাপড় দিয়ে রস ছেঁকে নিন। তারপর সেই রস পরিমাণ মতো ভালো পানিতে মিশিয়ে নিয়ে গাছগুলোতে ছিটিয়ে দিন।

আদা ও কাঁচা মরিচের রস পোকামাকড়রা সহ্য করতে পারে না। কিছুদিন পর পর এই প্রক্রিয়া প্রয়োগ করলে গাছের মধ্যে পোকামাকড়ের উপদ্রব কমে যায়।

সূত্র : নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়