শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বকের যত্নে সরাসরি অ্যালোভেরা জেল ব্যবহার কি ক্ষতিকর? জানুন সঠিক উপায়

ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের তুলনা নেই। অনেকেই তাই রূপচর্চায় এই উপাদানটি ব্যবহার করেন। তবে বেশিরভাগ মানুষই বাজার থেকে অ্যালোভেরা জেল মুখে মাখেন। এতে বিভিন্ন ধরনের রাসায়নিক মেশানো থাকে। আবার কেউ কেউ তাজা অ্যালোভেরার পাতা কেটে নির্যাস নিয়ে সরাসরি মুখে লাগান। কিন্তু এভাবে জেল লাগানো কি ঠিক তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। 

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অ্যালোভেরা জেলে ভিটামিন এ, বি, সি এবং ই-এর মতো উপাদান রয়েছে। এসব উপাদান ত্বকের সানবার্ন, ব্রণ, বলিরেখা, দাগছোপ কমাতে সাহায্য করে। তবে সরাসরি এই জেল লাগালে ত্বকে নানা ধরনের সমস্যা হতে পারে। কারণ অ্যালোভেরার পাতায় অ্যালোইনের নামের একটি যৌগ রয়েছে। অ্যালোভেরার পাতা কাটলে একটি হলুদ রঙের পদার্থ নির্গত হয় -যেটাকে বলা হয় অ্যালোইন। এই পদার্থ ত্বকের সংস্পর্শে এলে ত্বকে র‍্যাশ বেরোতে পারে। এছাড়াও জ্বালা ভাব, চুলকানি, ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে। 

কী ভাবে ব্যবহার করবেনঅ্যালোভেরা জেল?

একটি পরিষ্কার অ্যালোভেরার পাতা বেছে নিন। পাতা কাটার পরে সেটি পানিভর্তি কোনো পাত্রে ১৫ মিনিট ডুবিয়ে রাখুন। তাহলে এতে থাকা অ্যালোইন বা হলুদ রঙের পদার্থ বেরিয়ে যাবে। এরপর অ্যালোভেরার পাতার খোসা ছাড়িয়ে নির্যাস বের করে নিন। এই নির্যাস ভালো করে পানিতে ধুয়ে নেবেন। তার পরে ওই নির্যাস ব্লেন্ডারে পেস্ট করে নিন। এই মিশ্রণে ভিটামিন ই অয়েলও মেশাতে পারেন। তাহলে তৈরি হয়ে যাবে ভেষজ অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল দিয়ে আইস কিউব বানিয়েও রাখতে পারেন। তাহলে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা কম। তবে ফ্রিজে ২-৩ দিনের বেশি রাখার পর ব্যবহার করা ঠিক নয়। এই জেল ত্বকের পাশাপাশি চুলেও ব্যবহার করতে পারেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়