শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৯:১৭ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন ডালিম খেলে মিলবে ৯টি স্বাস্থ্য উপকারিতা

ডালিম ছাড়ানোর ঝামেলা কিছুটা সময়সাপেক্ষ হলেও এর লালচে রসালো দানাগুলোর স্বাদ ও স্বাস্থ্যগুণ সেই পরিশ্রমকে সার্থক করে তোলে। প্রাচীন এই ফলটি শুধু সুস্বাদুই নয়, এটি হৃদপিণ্ড, মস্তিষ্ক ও সার্বিক স্বাস্থ্যের জন্যও এক অসাধারণ পুষ্টির উৎস।

ডালিমে রয়েছে পলিফেনল নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের কোষগুলোকে ফ্রি র‍্যাডিকেলজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে। এই যৌগগুলোর ফ্ল্যাভোনয়েড উপাদান উচ্চ রক্তচাপ ও ক্যানসারের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং সার্বিক সুস্থতাও বাড়ায়। 

আঁশের চমৎকার উৎস

অর্ধেক কাপ ডালিমের দানায় থাকে প্রায় ৫ গ্রাম আঁশ, যা দৈনিক চাহিদার প্রায় ১৮ শতাংশ পূরণ করে। এই আঁশ হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে- ফলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি বজায় থাকে।

দুর্গন্ধ রোধে সহায়ক

ডালিমের প্রাকৃতিক উপাদান মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখগহ্বরের স্বাস্থ্য উন্নত করে ও মুখের দুর্গন্ধ কমায়। নিয়মিত ডালিম খেলে মাড়ির রোগ ও দাঁতের ক্ষয় হওয়ার আশঙ্কাও কমে যায়।

ভিটামিন সি-তে ভরপুর

অর্ধেক কাপ ডালিমের দানায় থাকে প্রায় ৯ মিলিগ্রাম ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে মৌসুমি অসুস্থতার বিরুদ্ধে লড়তে সাহায্য করে। ভিটামিন সি প্রোটিন বিপাকেও সহায়ক ভূমিকা রাখে।

হৃদপিণ্ড ও রক্তনালীর যত্নে

ডালিমের রস শরীরে নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়ায়, যা রক্তনালী শিথিল করে রক্তপ্রবাহ উন্নত করে। গবেষণায় দেখা গেছে, ডালিমের রস উচ্চ রক্তচাপ কমাতে ও হৃদরোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করতে পারে।

ক্যানসার প্রতিরোধে ভূমিকা

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডালিম স্তন, মূত্রথলি, ফুসফুস ও কোলন ক্যানসারের ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখতে পারে। এসব যৌগ কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, যদিও গবেষকরা এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন।

প্রদাহ কমায়

ডালিমের রস শরীরের প্রদাহজনিত সূচক কমাতে সহায়তা করে। দীর্ঘস্থায়ী প্রদাহ হৃদরোগ ও ডায়াবেটিসের অন্যতম কারণ- তাই নিয়মিত ডালিম খেলে এসব রোগের ঝুঁকি কমানো সম্ভব।

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়

ডালিমের যৌগ মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ ক্ষতি ও প্রদাহ থেকে রক্ষা করে। গবেষণায় বলা হয়েছে, এটি আলঝেইমার ও অন্যান্য স্নায়ুবিক রোগের ঝুঁকি কমাতে পারে এবং স্মৃতিশক্তি ও মানসিক স্বচ্ছতা বাড়ায়।

পটাশিয়ামের ভাণ্ডার

এক কাপ ডালিমের রসে থাকে প্রায় ৫৩৩ মিলিগ্রাম পটাশিয়াম, যা হৃদস্পন্দন স্বাভাবিক রাখে, স্নায়ু কার্যক্রম ও পেশি শক্তিশালী করতে সহায়তা করে। ফলে এটি ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষায়ও কার্যকর।

কিডনি ও ডায়াবেটিসের যত্নে

গবেষণায় দেখা গেছে, ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট কিডনিতে পাথর জমা প্রতিরোধে সহায়তা করতে পারে। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এটি ইনসুলিন প্রতিরোধ কমিয়ে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে- প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার এক কার্যকর উপায় হতে পারে ডালিম। সূত্র: যুগান্তর 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়