শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোষা প্রাণীর সংস্পর্শে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা, কমে অটোইমিউন রোগের ঝুঁকি

পোষা প্রাণীর সংস্পর্শে কমে অটোইমিউন রোগের ঝুঁকি! পোষা প্রাণীর উপস্থিতি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে বলে দাবি করছেন গবেষকরা। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, বাড়িতে পোষা প্রাণী থাকলে তা অ্যালার্জি, একজিমা, চুলকানি এবং এমনকি থাইরয়েড সংক্রান্ত রোগ, টাইপ ওয়ান ডায়াবেটিসের মতো অটোইমিউন ডিজিজের ঝুঁকিও কমিয়ে দিতে পারে।

এই প্রসঙ্গে গবেষকরা এমন সম্প্রদায়ের জীবনযাত্রার উদাহরণ টানছেন, যারা প্রকৃতির কাছাকাছি জীবন যাপন করেন। এই আলোচনায় উঠে এসেছে আমিশ সম্প্রদায়ের জীবনধারণ পদ্ধতি। গবেষকদের মতে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর পোষা প্রাণীর এই ইতিবাচক প্রভাবকে বুঝতে গেলে আমিশ সম্প্রদায়ের মতো ঐতিহ্যানুসারী গোষ্ঠীর জীবনযাপন প্রণালী বিশ্লেষণ করা জরুরি।

অষ্টাদশ শতকে মধ্য ইউরোপ থেকে উত্তর আমেরিকায় চলে আসা আমিশরা আজও তাদের অনন্য ও সাদামাটা জীবনযাত্রার জন্য পরিচিত। এই সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যগতভাবে দুধ উৎপাদনের জন্য গবাদি পশুর লালন-পালন করেন এবং ঘোড়ায় টানা গাড়ি ব্যবহার করেন—ঠিক যেমনটা বহু শতাব্দী ধরে তাদের পূর্বপুরুষরা করে এসেছে। তারা পরিবার এবং কমিউনিটিকে প্রাধান্য দিতে আধুনিক প্রযুক্তির দিকে তেমন মনোনিবেশ না করে পূর্বপুরুষদের জীবনযাত্রাকেই অনুসরণ করেন।

আমিশ সম্প্রদায়ের এই প্রকৃতির ঘনিষ্ঠ জীবনযাত্রা গত কয়েক দশক ধরে হলিউডের চিত্রনাট্যকার, ডকুমেন্টারি নির্মাতা এবং সমাজবিজ্ঞানীদের কল্পনাকে উসকে দিয়েছে। গবেষকরা ধারণা করছেন, পশুর সঙ্গে ঘনিষ্ঠতা এবং আধুনিক জীবনযাত্রার দূষণ থেকে দূরে থাকার কারণে এই সম্প্রদায়ের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বিশেষভাবে শক্তিশালী হতে পারে। সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়