শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৮:১২ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগেও রহমত: অসুস্থতার ভেতরেই মুমিনের গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধি

মানুষের জীবন বৈচিত্র্যে ভরপুর; কখনো সুখের হাসি, কখনো দুঃখের প্লাবন। বিপদ-আপদ বা অসুস্থতা এলে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি; কিন্তু মুমিনের জীবনে রোগব্যাধি কেবল কষ্ট নয়, বরং তা কখনো আল্লাহর বিশেষ পরীক্ষা ও ভালোবাসার নিদর্শন।

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।’ (সুরা আম্বিয়া: ৩৫)। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস (রা.) বলেন, সুস্থতা-অসুস্থতা, সচ্ছলতা-দারিদ্র্য ও সুখ-দুঃখের মাধ্যমেই আল্লাহ বান্দাকে যাচাই করেন।

বাহ্যিকভাবে রোগব্যাধি যন্ত্রণাদায়ক মনে হলেও এটি মুমিনের গুনাহ মুক্তির মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, একজন মুসলমানের ওপর যে শারীরিক বা মানসিক কষ্ট আপতিত হয়—এমনকি তার দেহে একটি কাঁটা ফুটলেও, এর বিনিময়ে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। (সহিহ্ বুখারি: ৫৬৪১)

অসুস্থতা কেবল গুনাহ মাফ করে না; বরং আল্লাহর কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি করে। কখনো কখনো বান্দার জন্য জান্নাতে এমন উচ্চ মর্যাদা নির্ধারিত থাকে, যা সে আমল দিয়ে অর্জন করতে পারে না। তখন আল্লাহ তাকে রোগ বা বিপদে ফেলে ধৈর্য ধারণের তৌফিক দেন এবং সেই উচ্চ মর্যাদায় পৌঁছে দেন। (সুনানে আবু দাউদ: ৩০৯০)

এমনকি হাদিসে এসেছে, কিয়ামতের দিন সুস্থ মানুষেরা যখন বিপদে ধৈর্য ধারণকারীদের বিশাল প্রতিদান দেখবে, তখন তারা আফসোস করে বলবে—হায়! দুনিয়ায় যদি আমাদের শরীরের চামড়া কাঁচি দিয়ে কেটে টুকরা করে দেওয়া হতো (তবে আজ আমরাও এমন পুরস্কার পেতাম)। (জামে তিরমিজি: ২৪০২)

তবে মনে রাখতে হবে, অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা নবীজি (সা.)-এর সুন্নত। চিকিৎসার পাশাপাশি অটল বিশ্বাস রাখতে হবে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর ওপর। সুতরাং রোগ হলে হতাশ না হয়ে কিংবা আল্লাহকে দোষারোপ না করে সবর করতে হবে। জীবনের প্রতিটি ফয়সালা হাসিমুখে মেনে নেওয়াই প্রকৃত ইমানদারের পরিচয়। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়