শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০১:৫৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আসছেন ভারত পাকিস্তান সৌদির একাধিক শীর্ষ আলেম

সম্মেলনে সকল ঈমানদার মুসলমানদের উপস্থিত থেকে খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণের এই আহ্বানে শামিল হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সফরে আসছেন ভারত, পাকিস্তান ও সৌদি আরবের একাধিক শীর্ষ আলেম। আগামী নভেম্বরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশ নেবেন তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী আমন্ত্রিত অতিথিরা হলেন- ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দের অপরাংশের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি এবং সৌদি আরবের মাওলানা ওমর হাফিজ মাক্কী ও মাওলানা আবদুর র‌উফ মাক্কী।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদের (পীর সাহেব মধুপুর) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন অতিথিরা। আগামী নভেম্বরের ১৫ তারিখে অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশ নেবেন তারা।

এই সম্মেলনটি খতমে নবুওয়ত পরিষদ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে যৌথভাবে আয়োজিত হচ্ছে। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মধুপুরের পীরের ছেলে মাওলানা উবাইদুল্লাহ কাসেমী গণমাধ্যমকে বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় এই আন্তর্জাতিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলার এবং ধর্মীয় নেতা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে সকল ঈমানদার মুসলমানদের উপস্থিত থেকে খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণের এই আহ্বানে শামিল হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়