শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাওয়ার সময় রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে নির্দেশ দিয়েছেন

ইসলাম ধর্মে মানুষের প্রতিটি কাজের জন্য রয়েছে সুন্দর আদব ও দোয়া। খাওয়ার ক্ষেত্রেও রয়েছে কিছু বিশেষ দোয়া ও নির্দেশনা। খাবার আল্লাহর একটি মহামূল্যবান নিয়ামত। তাই খাবারের শুরুতে, মাঝখানে কিংবা শেষে- যেখানেই দোয়া পড়া হয় না কেন, তা কেবল শিষ্টাচার নয়; বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) নিজে যেমন দোয়া পড়ে খাওয়া শুরু করতেন, তেমনি তাঁর উম্মতদেরও তা করতে শিখিয়েছেন। এতে খাবারে বরকত হয়, শয়তানের ধোকা থেকে সুরক্ষা মেলে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়।

প্রত্যেক কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা সুন্নত। খাবার গ্রহণের শুরুতেও রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পড়তে বলেছেন। তিনি বলতেন, উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। অর্থ: আল্লাহর নামে খাওয়া শুরু করছি এবং আল্লাহর বরকত কামনা করছি। (সাআলাবী)

হাদিসে এসেছে, যদি কেউ খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তবে খাওয়ার মাঝখানে মনে পড়লে পড়বে, উচ্চারণ: বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহ। অর্থ: আল্লাহর নামে খাওয়া শুরু করছি। শুরুতেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম। (আবু দাউদ, আহমদ, দারেমী)

খাবার খাওয়ার পর রাসুলুল্লাহ (সা.) এ দোয়া পড়তে শিখিয়েছেন- উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা, ওয়াসাকানা, ওয়াকাফানা, ওয়াআওয়ানা, ওয়াআরওয়ানা, ওয়াজাআলানা মিনাল মুসলিমীন। 

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন, যথেষ্ট দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, পরিতৃপ্ত করেছেন এবং আমাদের মুসলমান করেছেন।

আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত দোয়াগুলোর আমল করার তৌফিক দান করুন, আমীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়