শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ১২:১৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতি ইরানের, উত্তেজনায় নতুন মোড়

আন্তর্জা‌তিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। এরমধ্যে দেশটির বুশেহরে মার্কিনিদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি মাটিতে নামিয়ে আনে ইরানের সামরিক বাহিনী।

বুশেহর ইরানের একটি উপকূলীয় অঞ্চল। সেখানে এর আগেও ড্রোন ধ্বংস করার ঘটনা ঘটেছিল।

বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে বলেছেন, “আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সাথে সম্পর্কিত ছিল। শহর এখন স্বাভাবিক পরিস্থিতিতে আছে।

এরআগে ইরানের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে মিসাইল ছুড়েছিল ইরানের সামরিক বাহিনী। তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছিল, নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল ছোড়া হয়েছে।  সূত্র: তাসনিম নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়