শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে যাবে না: ইরানের কড়া বার্তা

ইরানের ঊর্ধতন একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে রোববার (২৪ মে) বলেছে, তেহরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়নি। এ ছাড়া সূত্রটি আরও দাবি করেছে, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি ওয়াশিংটনের সঙ্গে প্রাথমিক সমঝোতার অংশ নয়। বরং চূড়ান্ত চুক্তি নিয়ে ভবিষ্যৎ আলোচনায় এই ইস্যু তোলা হবে। সূত্রটি বলেছে, পারমাণবিক ইস্যুটি চূড়ান্ত সমঝোতার আলোচনায় নিষ্পত্তি করা হবে, তাই এটি বর্তমান চুক্তির অন্তর্ভুক্ত নয়। ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশ থেকে বাইরে পাঠানোর ব্যাপারেও কোনো সমঝোতা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে সরিয়ে নিতে হবে। তবে ইরান বারবার জানিয়ে আসছে, তারা ইউরেনিয়াম কোনোভাবেই হস্তান্তর করবে না। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক নির্দেশনায় জানান, নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই বিদেশে পাঠানো যাবে না।

নাম প্রকাশ না করার শর্তে ইরানি একটি সূত্র বলেছে, সর্বোচ্চ নেতার নির্দেশনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ঐকমত্য হলো সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে পাঠানো যাবে না। তাই যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে তেহরানের অবস্থান আরও কঠোর হয়ে উঠেছে। এ কারণে দেশ দুইটির মধ্যে প্রাথমিকভাবে চুক্তি হওয়ার যে সম্ভাব্য সম্ভাবনা দেখা দিয়েছে- তাতে একপ্রকার অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সর্বশেষ ইরানের কিছু সূত্র জানিয়েছে, চুক্তি নিয়ে এখনো মতভেদ রয়ে গেছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে প্রাথমিক খসড়া সমঝোতার আলোচনা চলছে, সেখানে তেহরান তাদের কোনো ইউরেনিয়াম হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়